Bangla Gojol: Hajaro Betha Bedonar Pore | হাজারো ব্যাথা বেদনার পরে
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে।
হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে-২
খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে।
তায়েফের কাফেরেরা চিনলনা এ আলো দুষ্ট ছেলেদের দিল পিছু লেলিইয়ে-২
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে।
হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে-২
হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল-কোরআন-২
ভাঙ্গল সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তলে
খালিদ ওমর আলী আবু বকর ইসলামি ঝান্ডা নিল যে তোলে-২
আল আমিন তুমি ছিলে যে সধা সকল মানুষের তরে।
হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে-২
হাজারো ব্যাথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে।
হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে-৩
0 Comments